বাংলাদেশ পুলিশ এখন নতুন রঙের পোশাক পরছে, যা আগের পোশাকের তুলনায় স্পষ্টভাবে ভিন্ন। ব্রিটিশ আমলে সংগঠিত পুলিশ বাহিনীর সৃষ্টির পর থেকে বিভিন্ন সময়ে পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তিত হয়েছে—কখনো প্রশাসনিক সিদ্ধান্তে, কখনো কার্যকরী প্রয়োজন বা প্রতীকী বিবেচনায়। সর্বশেষ পরিবর্তনটি ৫ আগস্ট ২০২৪-এর পর সিদ্ধান্ত নেয়া হয়। এ পোশাক কয়েক বছর আগের ব্যবহৃত একটি রঙের সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ। আগের মতো এবারও এই পরিবর্তন জনসাধারণের আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে, কারণ পুলিশের পোশাক ইতিহাসের ধারাবাহিকতায় কখনো স্থির ছিল না; সময় ও প্রয়োজন অনুযায়ী তা বারবার রূপান্তরিত হয়েছে।

তবে নতুন এই রঙ নিয়ে মতভেদও কম নয়। অনেকের মন্তব্য—পোশাকের রঙটি নাকি বেসরকারি নিরাপত্তাকর্মীদের পোশাকের সঙ্গে বেশ মিল। সেজন্য পেশাগত পার্থক্যের দিক থেকে কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবার একটি ভিন্ন বিতর্ক দেখা যাচ্ছে; সেখানে রসিকতা ও ইঙ্গিতের ছলে বলা হচ্ছে, আসলে ইউনিফর্মের রঙ নয়, গুরুত্বপূর্ণ হলো ইউনিফর্মের আড়ালে থাকা মানুষের অন্তর্গত মূল্যবোধ ও পেশাদারিত্বের রূপান্তর। এই আলোচনাগুলো জনমনে বৃহত্তর প্রত্যাশার প্রতিফলন—যে বাহ্যিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানগত মানসিকতা ও আচরণেরও ইতিবাচক রূপান্তর ঘটুক। আশা করা যায়, এমন গভীর পরিবর্তনও অদূর ভবিষ্যতে বাস্তবে পরিণত হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *